লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, আহত ৭

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পৌর ঘাগটিয়া গ্রামে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০) ও জুয়েল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ১৫শ টাকা পাওনা নিয়ে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার বিকেলে দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া তার লোকজন নিয়ে আব্দুল মুকিতের ওপর হামলা চালায়।

হামলার খবর পেয়ে মুকিত মিয়ার লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬