লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, “আজ আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যা আমাদের অর্জিত গণতন্ত্র ও বাকস্বাধীনতার পথচলাকে স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ ১৭ বছর পর প্রাপ্ত এই স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য, ধৈর্য ও সহনশীলতা। আমরা যেন অনর্থক বিভেদ বা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে না পড়ি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব।”

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের বিষয়ে উপাচার্য বলেন, “জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তা কোনো তাড়াহুড়ো বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়; সুষ্ঠু তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে, যাতে কেউ অবিচারের শিকার না হন। আসুন, কোনো ভুলের কারণে এই অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ ও আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল।

স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন মার্কেটিং বিভাগের মাসুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌসিফ আলম খান, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মুহাম্মদ শাহীর খান এবং একই বিভাগের রবিউল খান। এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিব, বাংলাদেশ ছাত্রশক্তির সভাপতি বেলাল হোসেন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিনিধি এডিসন বৌদ্ধ।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

ববিতে ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ০২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬