লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানানো হয়। প্রধান অতিথি ড. বোরহান উদ্দিন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি। তিনি শিক্ষার্থীদের ন্যায়বোধ, সততা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি প্রফেসর ড. মো. হাসান কাউসার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম শিক্ষার্থীদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নেতৃত্বগুণ বিকাশের পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক আব্দুর রব নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান এবং লাইফ সাইন্স অনুষদের উপদেষ্টা প্রফেসর ড. ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেবা ও ক্লাব কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬