লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের স্পিকারের সাক্ষাৎ চেয়ে খুব শিগগিরই বার্তা পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয়ে আয়োজিত এক অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। এই সাক্ষাতের পরই নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।

বৈঠকে কমিশন রাষ্ট্রপতির নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা বা সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতেই ইসি ভোটার তালিকা প্রস্তুত করবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। সেই ধারাবাহিকতায় সিইসি এ এমএম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষ থেকে বের হয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব। কমিশন সার্বিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ১০:০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬