লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সব আন্দোলন পরিহার করে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। অথচ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগেই শুরু হয়েছিল। ফলে এবারের প্রশ্নপত্র আগের সরকারের সময়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির মাধ্যমেই প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেসব পরীক্ষা কেন্দ্রে দুর্যোগের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে মাঠ ডুবে যাওয়ায় সেখানে বড় ধরনের সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। এছাড়া যেখানেই পানি উঠেছে, সেখানেই বিকল্প কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, প্রশাসনের কোনো দুর্বলতার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে থাকে, তবে তা যাচাই করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতিমধ্যেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যেসব কেন্দ্রে প্রশ্নপত্রে ভুল-ত্রুটি হয়েছে, সেখানেও প্রয়োজনে পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে সরকার অতিরিক্ত প্রশ্নপত্র প্রস্তুত রেখেছে এবং প্রয়োজনে পরীক্ষা স্থগিত করে নতুন করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সবশেষে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের চেয়ে আমরাই বেশি উদ্বিগ্ন। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া এবং দুর্যোগ মোকাবিলাই সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের দুর্ভোগ লাঘবে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬