লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের জন্য যার মন কাঁদে না সে মানুষই নয়: মিশরের কোচ

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গাজার জনগণের বর্তমান দুর্দশা নিয়ে সরব হলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সোমবারের এই সংবাদ সম্মেলনে তিনি প্রায় চার মিনিট ধরে ফিলিস্তিনিদের মানবিক সংকটের কথা তুলে ধরেন। হোসাম হাসান স্পষ্ট ভাষায় বলেন, পৃথিবীর যে প্রান্তেরই হোক না কেন, আরব, ইউরোপীয় কিংবা মার্কিন—যার মনে ফিলিস্তিনিদের জন্য কষ্ট নেই, তাকে তিনি মানুষ বলে গণ্য করেন না।

এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন মিশরের কোচ। সেই ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ একটি মানবিক প্রতিক্রিয়া। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান বিশ্বে পশু অধিকার নিয়ে যেভাবে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যায়, অথচ গাজায় ক্ষেপণাস্ত্রের আঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু এখন যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ধর্ম বা জাতীয়তার ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে তিনি ফিফার স্লোগানকে ধারণ করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম ঐতিহাসিক জয়। গাজার সাধারণ মানুষও ধ্বংসস্তূপের মাঝে স্ক্রিনে এই ম্যাচ দেখে উদযাপনে মেতে উঠেছিল।

মঙ্গলবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে মিশর। লিওনেল মেসি ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রসঙ্গে হোসাম হাসান বলেন, আমরা কাদের বিপক্ষে খেলছি তা নিয়ে আমাদের ভয় নেই। আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কোনো সীমা নেই। সাত হাজার বছরের প্রাচীন সভ্যতার প্রতিনিধি হিসেবে আমরা মিশর, আরব বিশ্ব এবং পুরো আফ্রিকার হয়ে মাঠে নামব এবং ভক্তদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

জনপ্রিয় সংবাদ

ইউনিলিভার বিজমায়েস্ট্রোজ ২০২৬-এর চ্যাম্পিয়ন ‘সোপ-আর-স্টারস’

ফিলিস্তিনিদের জন্য যার মন কাঁদে না সে মানুষই নয়: মিশরের কোচ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬