লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে

বাংলাদেশে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এর ফলে আগামীকাল ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ করবে। আগামী ১৫ আগস্ট (শনিবার) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

জনপ্রিয় সংবাদ

সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে: জামায়াত

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে

প্রকাশিত হয়েছে: ০৩:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬