লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি নীতিই বিদ্যুৎ ভোগান্তির কারণ: প্রতিমন্ত্রী ইশরাক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে নানামুখী ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশনে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত করতে এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে অত্যন্ত দক্ষতার সাথে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। এসব নীতিমালা খুব দ্রুতই আগামী সংসদে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বর্তমানে আন্দোলনের নামে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের কেউ কেউ জ্বালানি ইস্যু ব্যবহার করে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছেন।

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা ও নির্যাতনের কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতীতে নানাভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএল লস্কর, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি নীতিই বিদ্যুৎ ভোগান্তির কারণ: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬