লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি ইতিহাসচর্চার বিবর্তন ও তথ্য সংরক্ষণের ধারাবাহিক ইতিহাস

ইসলামে ইতিহাসচর্চার যাত্রা শুরু হয়েছিল মূলত নবী করিম (সা.)-এর জীবনচরিত ও তাঁর যুদ্ধাভিযান বা গাজওয়া ও সিরাহ অধ্যয়নের মাধ্যমে। সাহাবায়ে কেরাম (রা.) তাদের সন্তানদের এই বিষয়গুলো শেখার জন্য উৎসাহিত করতেন এবং নিজেরাও নিয়মিত এ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করতেন। পরবর্তীকালে সাহাবা, তাবেয়িন ও তাবে-তাবেয়িনরা ঐতিহাসিক ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করায় মনোযোগী হন, যাতে হাদিসের সনদ সংরক্ষণে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে। এর পাশাপাশি তারা ইসলামপূর্ব যুগের বিভিন্ন জাতির কাহিনি, বংশগতি এবং পূর্বসূরিদের ইতিহাস সংরক্ষণেও গভীর আগ্রহ প্রকাশ করেন।

সূচনালগ্নে ইসলামি ইতিহাস গবেষণার কেন্দ্রবিন্দু ছিল হাদিসশাস্ত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শাস্ত্রের পণ্ডিতরাই মুসলিম সমাজে ইতিহাস গবেষণার পথিকৃৎ হিসেবে স্বীকৃত। তাদের মধ্যে আবান ইবনে ওসমান ইবনে আফফান (রা.), যিনি খলিফা উসমান (রা.)-এর ছেলে এবং উরওয়া ইবনে জুবায়ের (রা.), যিনি নবীজির স্ত্রী উম্মুল মুমিনীন আসমা (রা.)-এর ছেলে, তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামি ইতিহাস বহু ধাপ ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজকের অবস্থানে এসেছে।

ইতিহাসচর্চার প্রথম পর্যায়ে এটি ছিল তুলনামূলকভাবে সহজ ও স্বাধীন। সেই সময়ে ইতিহাসবিদরা তখনকার ঘটনা বর্ণনায় প্রত্যক্ষদর্শীর বর্ণনার চেয়ে জনশ্রুতির ওপর বেশি নির্ভর করতেন, তবে এতে সত্যবিচ্যুতি ঘটত না। তৎকালীন ইতিহাসবিদরা ধর্মীয় পক্ষপাত, রাজনৈতিক প্রভাব বা গোষ্ঠীগত মোহ থেকে মুক্ত থেকে ঘটনাবলি সংরক্ষণ করতেন। তারা কোনো কিছু যোগ বা বাদ না দিয়ে যা পেয়েছেন তা-ই বিশ্বস্তভাবে লিপিবদ্ধ করেছেন, যা এই পর্যায়কে নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠতার দিক থেকে অনন্য করে তুলেছে।

দ্বিতীয় পর্যায়ে ইতিহাসচর্চা অনেকটা গল্পনির্ভর হয়ে পড়ে, যার ফলে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ জটিল ও বিভ্রান্তিকর হয়ে ওঠে এবং ইতিহাসের বিশুদ্ধতা আংশিকভাবে বিকৃত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে পূর্ববর্তী জাতিসমূহ ও তাদের ঘটনাবলি ব্যাখ্যার সময় অনেক তাফসিরকারী এসব কল্পকাহিনি কোরআনের ব্যাখ্যায় বলতে শুরু করেন। যখন তারা কোরআনে এসব বর্ণনার বিস্তারিত বিবরণ খুঁজে পেতেন না, তখন ইহুদি ও খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ, পারস্য ও গ্রিক সভ্যতার লোককথা এবং নব-মুসলিমদের মাঝে প্রচলিত বর্ণনার দিকে ঝুঁকে পড়তেন। ইহুদি ও খ্রিষ্টানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে ইসলামি জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত হন, তাদের মাধ্যমেই এসব উপকথা ও কল্পকাহিনির ইসলামী বইপত্রে অনুপ্রবেশ ঘটে। মুসলিম তাফসিরকারীরা যখন তাদের বই বা বর্ণনায় মিল খুঁজে পেতেন, তখন তারা এসব গল্পকে তাফসিরের অংশ হিসেবে গ্রহণ করে নিতেন। পরে বহিরাগত এ কাহিনিগুলোকেই ‘ইসরায়েলিয়াত’ নামে পরিচিত করা হয়, যা তাফসিরশাস্ত্রে বিতর্কিত ও সাবধানতার সঙ্গে বিশ্লেষণযোগ্য উপাদান হিসেবে বহুল আলোচিত। এই যুগের ইতিহাসবিদরা মূলত মানুষের মুখে মুখে প্রচলিত বর্ণনা এবং অন্যান্য বাহ্যিক উৎস থেকে ইতিহাস সংগ্রহে মনোযোগী ছিলেন। তারা ইতিহাসের অন্তর্নিহিত সত্য বা মূল বক্তব্য বিশ্লেষণের চেয়ে বরং তথ্য খুঁজে বের করাকেই বেশি গুরুত্ব দিতেন। এককথায়, এই যুগের ইতিহাসবিদদের কাছে ইতিহাসচর্চা ছিল মূলত বর্ণনাগুলোর সংরক্ষণ এবং সেগুলোর সনদ যাচাই করা, কিন্তু তারা পাঠ্যের প্রকৃত বিষয়বস্তু বা উপস্থাপিত তথ্যের সত্যতা বিশ্লেষণে খুব একটা মনোযোগ দিতেন না। ফলে ইতিহাস তখন একটি তথ্যভিত্তিক দলিল রচনার কাজ হয়ে দাঁড়ায়, যার মধ্যে গভীর বিশ্লেষণ বা পাঠ্য সমালোচনার অভাব ছিল চোখে পড়ার মতো।

তৃতীয় পর্যায়ে সমালোচনা ও যাচাই-বাছাইয়ের যুগ শুরু হয়, যেখানে ইতিহাসচর্চায় এক নতুন ধারা সূচিত হয়। ইতিহাসবিদদের এমন একটি শ্রেণির আবির্ভাব ঘটে, যারা পূর্ববর্তী যুগে ইসলামী ইতিহাসে অনুপ্রবেশ করা ইসরায়েলি উপকথার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয় এবং ইতিহাসের ওপর যে ধোঁয়াশা ও বিভ্রান্তি নেমে এসেছিল, তা দূর করার প্রচেষ্টা শুরু করে। এই যুগের গবেষকরা ইতিহাসের তথ্য সংগ্রহের চেয়ে বরং পূর্ববর্তী ইতিহাসবিদদের সংকলিত তথ্য ও বর্ণনার সমালোচনামূলক বিশ্লেষণ এবং সত্য যাচাইয়ে বেশি মনোযোগ দেন। এভাবে ইসলামি ইতিহাস এক ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে পরিপক্ব হয়েছে। প্রথমে ছিল সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য সংরক্ষণের যুগ, এরপর আসে গল্প-উপকথার প্রভাবিত একটি সময়, আর শেষ পর্যায়ে শুরু হয় সমালোচনা ও যাচাই-বাছাইয়ের ধারা। এভাবেই ইতিহাসচর্চা ধীরে ধীরে বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার দিকে অগ্রসর হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

ইসলামি ইতিহাসচর্চার বিবর্তন ও তথ্য সংরক্ষণের ধারাবাহিক ইতিহাস

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬