লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, যথাযোগ্য মর্যাদায় পালিত

আজ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আরবের মক্কা নগরীতে বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এই দিনে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মাহর জন্য দিনটি একই সঙ্গে আনন্দের এবং শোকের। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ বিশিষ্ট আলেম-ওলামা ও পীর-মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার ভিত্তিতে সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও পৃথক বাণী দিয়েছেন।

ইতিহাসবিদ ও পণ্ডিত মাইকেল এইচ হার্ট তার ‘দ্য হান্ড্রেড’ গ্রন্থে মহানবী (সা.)-কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অশিক্ষা ও অন্ধকারাচ্ছন্ন ‘আইয়্যামে জাহেলিয়াত’ বা অন্ধকারের যুগে মানুষের মানবিক গুণাবলির অপমৃত্যু ঘটেছিল। সেই ঘোর তমসায় মহান আল্লাহ্‌ হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ রাসুল হিসেবে প্রেরণ করেন। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ্‌ বলেছেন, ‘আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি।’

দিবসটি উপলক্ষে দেশজুড়ে মিলাদ, জশনে জুলুসসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে। ইসলামী দল ও সংগঠনগুলো আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও র‌্যালির মতো বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: জেনে নিন বিস্তারিত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রকাশিত হয়েছে: ০২:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬