লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন নিয়ম ঘোষণা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিওর মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এই ধরনের বিভ্রান্তি ও জালিয়াতি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের জটিলতা তৈরি করছে। এসব প্রতারণা রোধে ফেসবুক কর্তৃপক্ষ একটি বড় পরিবর্তনের পথে হাঁটছে। এনগ্যাজেটের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে ফেসবুক বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগ নিচ্ছে।

মেটা জানিয়েছে, এই নতুন ভেরিফায়েড ব্যাজটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, যা মেটার বিদ্যমান সাবস্ক্রিপশন সার্ভিস 'মেটা ভেরিফায়েড' থেকে সম্পূর্ণ আলাদা। এই ব্যাজটি নির্দেশ করবে যে, প্রোফাইলের ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ। তবে এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মূলত অ্যাকাউন্টের মালিকের ছবির সঙ্গে ভিডিওটি মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

এই ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক অবস্থায় থাকতে হবে। এছাড়া প্রতারণা, ভুয়া পরিচয় বা কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রমের রেকর্ড থাকলে ব্যাজ পাওয়া যাবে না। পরিচয় যাচাই সফল হলে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ে ব্যাজটি প্রদর্শিত হবে।

মেটা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি দেয় না; এটি কেবল পরিচয় যাচাইয়ের একটি মাধ্যম। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকা প্রয়োজন। মেটা জানিয়েছে, ধাপে ধাপে এই পরিষেবাটি চালু করা হবে। নির্দিষ্ট কিছু দেশে চালুর পর ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য দেশেও তা ছড়িয়ে দেওয়া হবে। তবে প্রথম কোন দেশগুলোতে এই সুবিধা চালু হবে, তা এখনো নিশ্চিত করেনি মেটা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিলেন এম এ মজিদ

ফেসবুকে ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন নিয়ম ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০১:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬