লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নকল তেল কারখানা সিলগালা, মালিকের এক লাখ টাকা জরিমানা

জামালপুরের মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় একটি নকল ভোজ্যতেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 'শশী অয়েল মিল' নামের প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে এবং এর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।

অভিযানে দেখা যায়, শশী অয়েল মিল বিএসটিআইয়ের কোনো বৈধ অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন করছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তারা অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। পরীক্ষায় তেলেও ভেজালের প্রমাণ পাওয়ায় কারখানায় থাকা সব ভেজাল তেল ধ্বংস করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, এর আগেও প্রতিষ্ঠানটি থেকে তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনে ওই তেলের কোনো স্বীকৃত ভোজ্য তেলের পরিচয় পাওয়া যায়নি। তারা সামান্য সরিষার তেলের সঙ্গে অন্যান্য উপাদান মিশিয়ে ভেজাল তেল বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

জামালপুরে নকল তেল কারখানা সিলগালা, মালিকের এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০১:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬