লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলে ফারহানকে চায় বাফুফে

ইংলিশ ক্লাব ফুলহামের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাঁর আন্তর্জাতিক অভিষেক হতে পারে। এছাড়া নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপেও তাঁর অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

গত পরশু প্রাক্‌ মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের হয়ে মাঠে নেমে নজর কেড়েছেন ফারহান। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে নেমে বাঁ প্রান্তের উইং দিয়ে তাঁর দুর্দান্ত ড্রিবলিং ও বাঁকানো শট প্রতিপক্ষ গোলকিপারকে বেশ পরীক্ষায় ফেলে দিয়েছিল। যদিও ম্যাচটিতে ফুলহাম ২-০ গোলে হেরেছে, তবুও ফারহান নিজের উপস্থিতির জানান দিয়ে আলোচনায় এসেছেন। তিনি যদি ফুলহামের মূল দলের হয়ে প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন, তবে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই লিগে খেলার ইতিহাস গড়বেন তিনি।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের বাবা–মা সিলেটি বংশোদ্ভূত। তাঁর দাদা–নানার সূত্রে তাঁকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য বাফুফে জোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তাঁর বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অন্যতম শর্ত জন্মনিবন্ধন সনদ সম্পন্ন হয়েছে। এখন ফারহান সময় দিলেই ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের বায়োমেট্রিকের জন্য আবেদন করবে বাফুফে। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত পাসপোর্ট পাওয়ার কথা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেপ্টেম্বর উইন্ডোতে তাঁর লাল-সবুজ জার্সিতে মাঠে নামার পথ পরিষ্কার হবে।

ফারহানকে নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘ফারহানকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে যা করণীয় সবই করা হচ্ছে। সব ঠিকঠাকমতোই এগোচ্ছে। আমরা আশা করছি সেপ্টেম্বর উইন্ডোতেই ফারহানকে পাব। আর নভেম্বরে সাফে তাঁকে পাওয়া নিয়ে আমাদের কোনো সংশয় নেই।’

চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হলেও ২০১৯ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ে ফারহান ফুলহামে যোগ দেন। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয় এবং ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন তিনি।

এদিকে বাংলাদেশ জাতীয় দলের কোচ টসাস ডুলি ফারহানের পাশাপাশি ইংল্যান্ডে বেড়ে ওঠা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমকে নিয়েও বাফুফেকে সবুজসংকেত দিয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ২৭ বছর বয়সী ফরোয়ার্ড জায়ান ২০২৫ সাল থেকে ইংল্যান্ডের বারওয়েল ফুটবল ক্লাবে খেলছেন। ২০২৩ সালে অ্যান্টিগুয়া ও বারবুডা জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা জায়ানকেও সাফ চ্যাম্পিয়নশিপে পাওয়ার আশা করছে বাফুফে।

২৩ বছরের সাফের খরা কাটাতে মরিয়া বাফুফে আরও চার–পাঁচজন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করছে, যাদের তিন-চারজনকে সেপ্টেম্বর উইন্ডোতেই দেখা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গড়ে উঠছে, যার মধ্যে রয়েছেন জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেল।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে বাফুফে দেশের মাটিতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। এ সময় কিরগিজস্তান বাংলাদেশকে তাদের দেশে গিয়ে খেলার আমন্ত্রণ জানালেও বাফুফে চায় কিরগিজস্তানই ঢাকায় আসুক। এই টুর্নামেন্টটি আয়োজিত হলে ঘরের দর্শকদের সামনেই ফারহান আলী ওয়াহিদের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের দুই মাসের স্থগিতাদেশ

সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলে ফারহানকে চায় বাফুফে

প্রকাশিত হয়েছে: ০৩:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬