লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের জসীম উদ্দীন হলে এই আয়োজন সম্পন্ন হয়।

ফরিদপুর জেলা শাখার সভাপতি এস,এম, আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মুহা: আজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শামীম আতাহার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস এম শাহজাহান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. আকতারুজ্জামান, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন এবং নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমজীবী মানুষ উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হলেও তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে বক্তারা বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে তারা বলেন, জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতা নিশ্চিত করা গেলে শ্রমিকের সমর্থনের মধ্য দিয়ে দেশে ইনসাফ কায়েম হবে এবং ইসলামী সম্প্রীতির মাধ্যমে শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। এই লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬