লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের আগে বড় ধাক্কা, দল থেকে ছিটকে গেলেন তৃষ্ণা

আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। ফলে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের একটিতেও তার অংশ নেওয়া হচ্ছে না। তৃষ্ণার বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে, তা নিয়ে এখন আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ, যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের মিশন শেষ করেই বাংলাদেশ দল মাঠের লড়াইয়ে নামবে ২০তম এশিয়ান গেমসে। এই দুটি টুর্নামেন্টের জন্য আগেই দল ঘোষণা করেছিল বিসিবি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তৃষ্ণার চোট দলের পরিকল্পনাকে কিছুটা বাধাগ্রস্ত করল।

এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। এরপর ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

জনপ্রিয় সংবাদ

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এশিয়া কাপের আগে বড় ধাক্কা, দল থেকে ছিটকে গেলেন তৃষ্ণা

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬