লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলোই কেবল বাকি রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়টিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ফাইনাল ম্যাচের জন্য শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু করেছে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণের ফাইনাল। যদিও ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে তা এখনো নির্ধারিত হয়নি, তবুও এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ফিফার তথ্য অনুযায়ী, ফাইনালের দ্বিতীয় শ্রেণির প্রায় ১ হাজার ২০০টি টিকিট এখনো অবিক্রীত অবস্থায় রয়েছে। স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন অংশে থাকা এই টিকিটগুলোর প্রতিটি ৭ হাজার ৩৮০ মার্কিন ডলারে নির্ধারণ করা হয়েছে। এর বেশিরভাগ আসনই স্টেডিয়ামের ওপরের দিকের গ্যালারিতে অবস্থিত।

পাশাপাশি মাঠের কাছাকাছি গ্যালারির প্রথম শ্রেণির কিছু টিকিটও বিক্রির জন্য রাখা হয়েছে। তবে এগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি, যার মধ্যে কিছু টিকিটের দাম ৩০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এই দুটি ম্যাচের জয়ী দলই ফাইনালের শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে। যারা সরাসরি স্টেডিয়ামে বসে ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাদের জন্য এটিই শেষ সুযোগ। এছাড়া বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী টেলিভিশন ও অনলাইন সম্প্রচারের মাধ্যমে এই শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করবেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬