লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ ফিফপ্রোর

বিশ্বকাপ আয়োজনের জন্য কোম্পানি খুলে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার গভীর অপব্যবহারের’ অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ৭০টির বেশি দেশের খেলোয়াড়দের সংগঠন নিয়ে গঠিত এই সংস্থাটি জানিয়েছে, ইনফান্তিনোর এমন কর্মকাণ্ডে ফিফার প্রতি ফুটবলারদের আস্থা ‘মৌলিকভাবে ভেঙে পড়েছে’।

ফিফা মূলত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছিল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ বড় বড় প্রতিযোগিতাগুলো আয়োজন করার এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার কথা সদস্য দেশগুলোকে জানানো হয়েছিল। তবে তীব্র বিরোধিতার মুখে গত সপ্তাহে এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা। এরপর গত বুধবার মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে ফিফা স্বীকার করে নেয় যে, এই পরিকল্পনাটি ‘ভুল’ ছিল।

তবে ফিফার সেই বিবৃতির ভাষা পছন্দ হয়নি ফিফপ্রোর। বৃহস্পতিবার এক বার্তায় সংগঠনটি জানিয়েছে, এফএফই প্রস্তাব প্রত্যাহার করাটা অনিবার্য ছিল, তবে এর মানে এই নয় যে প্রস্তাবটি চিরতরে উধাও হয়ে গেছে। বিষয়টিকে নিছক পরিচালনাগত ব্যর্থতা হিসেবে দেখতে রাজি নয় ফিফপ্রো। তারা একে সরাসরি ‘প্রেসিডেনশিয়াল ক্ষমতার গভীর অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, পরিকল্পনা প্রত্যাহারের মাধ্যমে হয়তো একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত ঠেকানো গেছে, কিন্তু আস্থার যে সংকট তৈরি হয়েছে তা এখনও কাটেনি। সতর্কতার সঙ্গে তৈরি করা বিবৃতি, অভ্যন্তরীণ পর্যালোচনা কিংবা প্রক্রিয়া উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে এই আস্থা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

ফিফপ্রো আরও উল্লেখ করেছে যে, যেসব সংস্কার এমনিতেই থাকা উচিত ছিল, কেবল সেগুলোর ঘোষণা দিয়ে আস্থা পুনরুদ্ধার করা যাবে না। এই সংস্কার এখন অনিবার্য হলেও তা ভবিষ্যতের দায়িত্ব, অতীতের ভুল থেকে মুক্তির উপায় নয়। খেলোয়াড়রা এই সংকটের জন্য দায়ী নয় উল্লেখ করে তারা জানায়, ফুটবলাররা চায় এই সংকট কাটিয়ে ফুটবল যেন আরও শক্তিশালী প্রতিষ্ঠান, সুদৃঢ় সুরক্ষাব্যবস্থা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঘুরে দাঁড়ায়।

এই বিষয়ে ফিফপ্রো ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে একটি চিঠি পাঠিয়ে পরিচালনা কাঠামোতে সংস্কারের দাবি জানিয়েছে। বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের দেখা সেই চিঠিতে বলা হয়েছে, ফিফা সভাপতির পদটি প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠানকে পাশ কাটানোর জন্য নয়। বিশ্বকাপ কিংবা ফিফা কোনোটিই সভাপতির ব্যক্তিগত সম্পত্তি নয়। এদিকে, এত সমালোচনার মধ্যেও আফ্রিকার সমর্থনে নিজের মিত্র খুঁজে পেয়েছেন ইনফান্তিনো।

জনপ্রিয় সংবাদ

পাবনায় যাত্রা শুরু করল আধুনিক পিএস ডিজনিল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড

জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ ফিফপ্রোর

প্রকাশিত হয়েছে: ১২:৩৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬