লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট বাস্তবায়নে কর্মকর্তাদের উদ্ভাবনী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

সম্প্রতি প্রণীত বাজেট দেশের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাজেট তৈরির চেয়েও এর সফল বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত প্রথম সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সভায় অর্থমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, গত চার মাসে তিনি অনুভব করেছেন যে সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। প্রচলিত ধারার বাইরে গিয়ে পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা বা 'আউট অব দ্য বক্স' উপায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মকর্তাদের কাজের পরিবেশকে একটি পরিবারের মতো মনে করার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, সভাগুলোকে একমুখী না রেখে কর্মকর্তাদের মুক্ত ও স্বতঃস্ফূর্ত মতপ্রকাশের সুযোগ দিতে হবে। তিনি অভিযোগের পরিবর্তে নতুন ধারণা ও সমস্যাগুলো সরাসরি উপস্থাপনের ওপর গুরুত্ব দেন। অনুবিভাগগুলো থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ ফিডব্যাক পাওয়া গেলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে উল্লেখ করে তিনি সবাইকে নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের ৫০ মিটার ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি জানান, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, রেল যোগাযোগ চালু এবং চট্টগ্রাম থেকে উন্নত সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ে তোলা হবে। পরিবেশ রক্ষা নিশ্চিত করেই সেখানে হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র তৈরির সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বাজেট বাস্তবায়নে কর্মকর্তাদের উদ্ভাবনী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬