লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে কারখানাটির গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানিয়েছেন, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং অল্প সময়ের মধ্যেই তা পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ইপিজেডের ভেতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বেপজা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের তদন্ত শেষে বিস্তারিত তথ্য ও ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় রফিকুল ইসলাম জামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসে ভয়াবহ আগুন

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬