লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের ওপর ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তায় ছড়িয়ে থাকা ডিম কুড়াতে যান। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই অনেকে হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি গাড়িটি উদ্ধারের সময় এলাকাবাসী এগিয়ে এলে বিপরীত দিক থেকে আসা বাসটি তাদের ওপর উঠে যায়। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা উত্তেজিত অবস্থায় রয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসসহ মোট ৬টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর কলেজে দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬