লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ড. খলিলুরের ছুটি নিয়ে জল্পনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একই মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আগে থেকেই দায়িত্ব পালনরত প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরকেও একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের পর থেকেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য ছুটিতে যাচ্ছেন কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমান জানিয়েছিলেন যে তিনি মন্ত্রিত্ব ছাড়বেন না, তবে ছুটির বিষয়টি বিবেচনা করতে পারেন। গত ৪ জুন দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ছুটির বিষয়ে সরাসরি কোনো নিশ্চয়তা না দিলেও এর নজির রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই! এর নজির আছে।' তিনি ৪০ বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে জানান, তৎকালীন সময়েও দুই পদে পূর্ণকালীন কাজ করার নজির রয়েছে এবং বর্তমান ইন্টারনেটের যুগে এটি আরও সহজ।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন এবং ড. খলিলুর রহমান সভাপতিত্ব করবেন। মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে এক বছরের ছুটিতে যাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুই প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছর অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাই কাজের গতি ও সুবিধা বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার ভিত্তিতে টিমওয়ার্ক হিসেবে তারা কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ড. খলিলুরের ছুটি নিয়ে জল্পনা

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬