লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ফ্রান্স ও ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। সেই হতাশা নিয়ে শনিবার (১৮ জুলাই) মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফরাসিরা। ম্যাচটি নিয়ে নিজেদের অনীহার কথা সরাসরি জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, এই ম্যাচটি নিয়ে তার বড় দায়িত্ব থাকলেও এটি কোনো প্রীতি ম্যাচ নয়। তিনি জানান, ইংল্যান্ডের মতো তারাও এই ম্যাচটি খেলতে আগ্রহী নন। তবে বাস্তবতার নিরিখে শেষ লক্ষ্য হিসেবে তৃতীয় হওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন দেশম।

একই সাথে ফ্রান্সের ডাগআউটে এটিই যে তার শেষ ম্যাচ, তা নিশ্চিত করেছেন দেশম। তিনি বলেন, লক্ষ্য স্থির রেখে তৃতীয় স্থান অর্জন করাই এখন তাদের কাজ। নিজের শেষ ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, জীবন থেমে থাকে না, তবে এই শেষ মুহূর্তটি খুব কাছেই। তিনি চান না কেউ এই বিদায় নিয়ে শোক প্রকাশ করুক।

দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে কথা বলেছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তিনি অকপটে স্বীকার করেন যে, দলের কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাননি। তবে বিদায়ী কোচ দেশমকে জয় উপহার দেওয়ার একটি তাড়না তাদের মধ্যে কাজ করছে বলে জানান তিনি। কোনাতে বলেন, ফ্রান্সের জন্য দেশমের অনেক অবদান রয়েছে, তাই ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে তাকে প্রতিদান দিতে তারা বদ্ধপরিকর।

জনপ্রিয় সংবাদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, তবে কমেছে হার

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ফ্রান্স ও ইংল্যান্ড

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬