লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দম্পতি নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও তাদের আট মাসের শিশু সন্তান নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের ২নং সিএন্ডবি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব হাসান (৪২) এবং তার স্ত্রী বিথী আক্তার (৩৫)। রাকিব পিরুজপুর জেলা সদরের রানিপুর গ্রামের মো. সেকান্দর আলী বেপারীর ছেলে এবং বিথী বরিশাল জেলা এলাকার জাহাঙ্গীরের মেয়ে। তারা সপরিবারে ২নং সিএন্ডবি এলাকায় ভাড়া থেকে স্থানীয় ডেনিম্যাগ কারখানায় এডমিন অফিসার হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব ও বিথী প্রাণ হারান। এ সময় তাদের সঙ্গে থাকা আট মাস বয়সী শিশু নূর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আল নাফিজ জানান, হাসপাতালে আনার পর শিশু নূরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মণ এবং মাওনা হাইওয়ে থানার পরিদর্শক কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত ও আটকের জন্য কাজ চলছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দম্পতি নিহত

প্রকাশিত হয়েছে: ১১:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬