লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ৩ হাজার ৩২৪ টাকা

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি নতুন এই মূল্যতালিকা প্রকাশ করে। বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। একই সঙ্গে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। তবে স্বর্ণের অলঙ্কার তৈরিতে ডিজাইন ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এর আগে সর্বশেষ গত ২২ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুসের তথ্যমতে, ২৪ জুলাইয়ের এই নতুন দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৫ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ৫৮ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে। এছাড়া ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে সাশ্রয় ৩ হাজার ৩২৪ টাকা

প্রকাশিত হয়েছে: ০৬:১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬