লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে সাত লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। বন্যায় বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গবাদি পশু, মুরগির খামার এবং কৃষকদের ফসলেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে কৃষকদের জন্য সার ও বীজের ব্যবস্থা করা হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এছাড়া বন্যার পরবর্তী সময়ে রোগব্যাধি প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসাইন স্বাধীন উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬