লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় দুই কিলোমিটার সড়কে ১ হাজার গাছের চারা রোপণ

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কে দিনব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে স্বেচ্ছাসেবী কর্মীরা মোট ১ হাজার গাছের চারা রোপণ করেন।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'বুনোদল' (শেরকোল), 'অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন' এবং 'হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার'-এর যৌথ প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। দুপুর একটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি তরুণ ও সুশীল সমাজের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম অনুষ্ঠানে বলেন, গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রাকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এই উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বুনোদল-এর নেতৃবৃন্দ এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত এই দুই কিলোমিটার সড়কের রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি বলেন, পরিবেশবান্ধব কাজের এই অংশীদারিত্ব তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও এলাকাবাসী এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা জানান, সোয়াইড় ও বালাল গ্রামের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে গাছের চারা রক্ষণাবেক্ষণ করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি মেহেদী হাসান বাবু, সাংবাদিক খন্দকার মাহাবুব রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন 'বুনোদল'-এর সদস্যবৃন্দ এবং সোয়াইড় ও বালাল গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি

সিংড়ায় দুই কিলোমিটার সড়কে ১ হাজার গাছের চারা রোপণ

প্রকাশিত হয়েছে: ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬