লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জায়নবাদকে বর্ণবাদ ঘোষণা করল ব্রিটেনের গ্রিন পার্টি

ব্রিটেনের গ্রিন পার্টি জায়নবাদকে ‘বর্ণবাদের একটি রূপ’ হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিক নীতি গ্রহণ করেছে। গত রোববার (৪ অক্টোবর) ব্রাইটনে আয়োজিত দলের বার্ষিক সম্মেলনে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই নতুন নীতি পাস হয়।

দলীয় সম্মেলনে উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১ হাজার ২২ জন সদস্য ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে ৮১৩টি। এর মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে গ্রিন পার্টির আনুষ্ঠানিক নীতিতে জায়নবাদকে অন্য যেকোনো ধরনের বর্ণবাদের মতোই বিবেচনা করার বিষয়টি যুক্ত হয়েছে।

গ্রিন পার্টির মুখপাত্র জানিয়েছেন, দলটি একটি ‘বর্ণবাদবিরোধী দল’ হিসেবে পরিচিত এবং ফিলিস্তিনি ও সিরীয় ভূখণ্ডের অবৈধ দখলদারিত্বের বিরোধিতা করে আসছে। ‘গ্রিনস ফর প্যালেস্টাইন’ নামক একটি গোষ্ঠী এই প্রস্তাবটি উত্থাপন করেছিল। তাদের মতে, জায়নবাদ একটি ‘জাতিগত-জাতীয়তাবাদী রাজনৈতিক প্রকল্প’, যা একটি বিশেষ গোষ্ঠীকে অন্যদের ওপর আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়।

তবে প্রস্তাবটিতে স্পষ্ট করা হয়েছে যে, তাদের এই অবস্থানের লক্ষ্য হলো একটি রাজনৈতিক মতাদর্শ ও চর্চা হিসেবে জায়নবাদকে মোকাবিলা করা; জায়নবাদে বিশ্বাসী কোনো ব্যক্তির ধর্মীয় বা জাতিগত পরিচয়কে লক্ষ্যবস্তু করা নয়। একই সঙ্গে জায়নবাদবিরোধিতাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলার ধারণাকেও দলটি প্রত্যাখ্যান করেছে।

নতুন এই নীতি গ্রহণের মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের প্রতি গ্রিন পার্টি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এছাড়া ইসরাইলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (বিডিএস) কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার দাবিও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের নিরাপত্তায় কঠোর সরকার, দায়িত্ব পালনে পুরস্কার ও শাস্তি

জায়নবাদকে বর্ণবাদ ঘোষণা করল ব্রিটেনের গ্রিন পার্টি

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬