লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদীসহ আটক ৩

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে একই আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকের বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন তাদের অনুমতি দেয়নি। পরবর্তীতে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শুরুতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, বোয়েসেলে খরচ পৌনে দুই লাখের নিচে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদীসহ আটক ৩

প্রকাশিত হয়েছে: ০১:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬