লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে ফেরি ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য নলছিরা ঘাটে যাত্রীদের ভিড় করতে দেখা যায়। তবে নদী উত্তাল থাকায় ঘাট থেকে সিট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী কোনো ট্রলার ছেড়ে যায়নি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে হাতিয়া চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সকল সরকারি নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে নৌ যোগাযোগ বন্ধ থাকবে।

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৪: ৩৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৪: ৪৪

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবুও টিকে থাকার লড়াই

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬