লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট) ঘোষিত হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ আগস্ট মামলার রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছিল। গত ২৪ আগস্ট এ মামলার শুনানি শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি ঘটে মাগুরা সদর উপজেলায়। গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টাও চালান। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়। ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার রায় ঘোষণা করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাফরান রঙা সন্ধ্যা: তেহরানের বৃষ্টির দিনে এক অদেখা স্মৃতি

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬