লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীর্ণ দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (১২ সেপ্টেম্বর) এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তিনি অবিলম্বে চিকিৎসাসেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী আসায় কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় জীর্ণ ভবনেও সেবার কাজ চালানো হচ্ছিল, যা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর নজরে আসে। পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে হিজলা উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে পাঠান। ঝুঁকি এড়াতে পরিত্যক্ত ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম নিরাপদ কোনো ভবনে স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান এবং স্থানীয় রাজনীতিকদের মধ্যে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বিদ্যমান সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, জিজ্ঞাসাবাদে বললেন মোজাফফর

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীর্ণ দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬