লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল ইয়েমেনের হুতিরা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার (২০ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা লোহিত সাগরের নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

হুতিদের পক্ষ থেকে সোমবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চোখের বদলে চোখ’ নীতির অংশ হিসেবে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ চালিয়ে আসছে, এটি তারই একটি পাল্টা জবাব। তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল যদি পুরোপুরি ব্যাহত হয়, তবে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের আশঙ্কা, এই রুটটি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, কারণ সৌদি আরবের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। এছাড়া উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে বলেও বিশ্লেষকদের পর্যবেক্ষণ থেকে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল ইয়েমেনের হুতিরা

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬