লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে সচিবালয়ের অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন। তাদের এই অবস্থানের কারণে এর আগে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, তবে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মিছিলের সময় শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এসেছেন। তিনি বলেন, তাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি, তাই তারা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাবি জানাবেন। আরেক শিক্ষার্থী নূরনন্নবী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে, যা অনেক শিক্ষার্থীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

তিন দফা দাবিতে সচিবালয়ের অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

প্রকাশিত হয়েছে: ১০:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬