লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের ফাঁকফোকরে অপরাধীদের আটকে রাখা কঠিন: আইজিপি

আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে অপরাধীদের দীর্ঘ সময় আটকে রাখা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অনেক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এলেও আইনের মারপ্যাঁচে তারা দ্রুত মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের স্বল্পতার বিষয়টি তুলে ধরে আইজিপি জানান, প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, পুলিশের কাজ হতে হবে জনবান্ধব ও জনগণমুখী। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত কঠিন। পুলিশ যদি কাজ করতে না পারে, তবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যা আমরা দেখেছি।

মাদকের ভয়াবহতা সম্পর্কে আলী হোসেন ফকির বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নতুন নতুন নামে তরুণদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। অনেক সময় এগুলোকে এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তান মাদকে জড়িয়ে পড়লে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তিনি তার অভিজ্ঞতা থেকে জানান, মাদকের টাকার জন্য সন্তান কর্তৃক বাবাকে মারধরের মতো ঘটনাও পুলিশ দেখেছে।

অনুষ্ঠানে তিনি ঢাকা শহরের পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, বিদেশের আদলে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন আইজিপি। তিনি আরও বলেন, ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ কর্মসূচিটি সরকারের পরিকল্পনার অংশ এবং এটি কমিউনিটি ব্যাংকের সামাজিক দায়িত্ববোধ থেকে শুরু হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

আইনের ফাঁকফোকরে অপরাধীদের আটকে রাখা কঠিন: আইজিপি

প্রকাশিত হয়েছে: ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬