লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বিক্ষোভ, পদত্যাগের মুখে মোদি

ভারতে মেডিকেল কলেজে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলন এক নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতৃত্বে শুরু হওয়া এই প্রতিবাদ ২০২৪ সালে নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

দিল্লি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত যন্তর মন্তরে অবস্থান নিয়েছেন। বুধবার সেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বিক্ষোভকারীরা এখন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি জানিয়েছেন।

সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সমবেত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। তিনি আরও বলেন, যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল এবং সরকারের সমালোচনাকে দেশদ্রোহিতা হিসেবে গণ্য করা হতো, তারা এখন সেই দেশকে জাগিয়ে তুলেছেন।

বেশিরভাগ তরুণ শিক্ষার্থীর অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন মঙ্গলবার দেশটির বিরোধী দলগুলোর সমর্থন পাওয়ায় মোদি সরকারের জন্য সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধী দলগুলো মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে।

এদিকে, রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বিক্ষোভ, পদত্যাগের মুখে মোদি

প্রকাশিত হয়েছে: ০৪:২৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬