লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক এই দল করেন না। শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধ্বস বিজয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে এবং মানুষ মন খুলে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে এবং দলের নেতা তারেক রহমান উদার মানসিকতার পরিচয় দিয়ে দেশকে বিভক্তিহীন ও ঐক্যবদ্ধ করতে চান।

আওয়ামী লীগের সমালোচনা করে টুকু বলেন, দলটি শুধু গত ১৭ বছরেই নয়, বরং দেশের জন্মলগ্ন থেকেই ক্ষতি করে আসছে। তিনি দাবি করেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তাঁতিরা সুতা পেত না, বরং এলাকার হাস্তান-মাস্তানরাই সব সুতা নিয়ন্ত্রণ করত। তাঁতিদের বেশি দামে সুতা কিনতে হতো এবং খাজনাও দিতে হতো। সেই সময়ে ব্যবসায়িক প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন, যখন কেউ এ ব্যবসায় নামেনি, তখন আমি নেমেছিলাম।

নেতা-কর্মীদের রাজনীতির উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, নিজের প্রাপ্তির চেয়ে দেশের মানুষের উন্নয়ন ও দলকে সু-সংগঠিত করার দিকে মনোযোগ দিতে হবে। তিনি আরও জানান, যুদ্ধাবস্থা মনে করে তারা দেশ পুনর্গঠনের চেষ্টা করছেন, যেখানে দলের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার ওপর নির্যাতন ও মায়ের ওপর জুলুমের প্রতিশোধ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার মা বেঁচে থাকলে বলতেন, তারা তাদের কাজ করেছে, তুমি তোমার কাজ করো। এটিই জিয়াউর রহমানের পরিবারের শিক্ষা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আওয়ামী লীগের ৭১-৭৫ তাঁতীরা সুতা পাইতো না। সুতা পাইতো ঐ এলাকার হাস্তান-মাস্তানরা। তাঁতীদেরকে বেশি দামে সুতার গাইড কিনতো হতো। তার পর আবার খাজনা দেওয়া লাগতো। যখন বাংলাদেশের কেউ এসব ব্যবসায় নামেনি তখন আমি নেমেছি।

জনপ্রিয় সংবাদ

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাশত করা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬