লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় দফার হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসির ভাষ্যমতে, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, এটি ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘনের জবাব। আইআরজিসির নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা আঘাত আসে।

বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবারও কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিতে আরও কঠোর সামরিক অভিযান চালানো হবে। এর আগে ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ইরান ও হরমুজ অঞ্চলের প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। সেই হামলার প্রতিক্রিয়ায়ই কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এই দ্বিতীয় দফার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এদিকে চলমান এই সংঘাতের মধ্যে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় দফার হামলা

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬