লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নৌপথ নিয়ে ওমানের সঙ্গে ইরানের চূড়ান্ত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচলের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান কারিগরি পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই বিষয়ে শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করাই এই আলোচনার মূল লক্ষ্য। তিনি জানান, বর্তমানে দুই দেশের বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় সরাসরি যুক্ত রয়েছেন। কৌশলগত এই আলোচনার ক্ষেত্রে সামরিক বাহিনীর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

আরাগচি বিষয়টি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে চলমান এই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার কোনো সম্পর্ক নেই। তার ভাষ্যমতে, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণসংক্রান্ত একটি কৌশলগত আলোচনা।

জনপ্রিয় সংবাদ

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ২০২৯ সালে নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু

হরমুজ প্রণালির নৌপথ নিয়ে ওমানের সঙ্গে ইরানের চূড়ান্ত আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬