লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস মেঘলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাজধানীর মিরপুরের গ্রান্ড প্রিন্স চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবির মাধ্যমে জানা গেছে। তবে এ বিষয়ে মেঘলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।

আয়শা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেঘলার স্বামীর নাম আস সাদিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। আস সাদিক ইবনে সিনায় কর্মরত এবং স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাস জীবনে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইতোমধ্যে মেঘলার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

বিয়ে করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস মেঘলা

প্রকাশিত হয়েছে: ০৪:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬