লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়াম ইসলামাইলকে বিয়ে করলেন অভিনেত্রী জেনিফার

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসলামাইলকে বিয়ে করেছেন। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্যে একটি ছোট পরিসরের ‘হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে তাঁদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জেনিফার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ভিডিও প্রকাশ করে নতুন জীবনের এই অধ্যায়ের কথা ভক্তদের জানিয়েছেন। জানা গেছে, সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন তাঁরা জনসমক্ষে আনেননি।

১৯৮৫ সালের ৩০ মে মুম্বাইয়ে জন্ম নেওয়া জেনিফার খুব ছোটবেলাতেই অভিনয় জগতে পা রাখেন। আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘আকেলে হাম আকেলে তুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ‘শাকা লাকা বুম বুম’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন। ছোট ছোট চরিত্র থেকে নিজের দক্ষতা প্রমাণ করে তিনি টেলিভিশনের অন্যতম নির্ভরযোগ্য মুখে পরিণত হন।

জেনিফারের ক্যারিয়ারের বড় মোড় আসে জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘দিল মিল গয়ে’-এ ডা. রিদ্ধিমা গুপ্ত চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই ধারাবাহিকটি তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়, বিশেষ করে করণ সিং গ্রোভারের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘সরস্বতীচন্দ্র’-এ কুমুদ, ‘বেহাদ’-এ মায়া মেহরোত্রা এবং ‘বেপান্নাহ’-এ জোয়া সিদ্দিকীর মতো চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয়ের নতুন নতুন দিক উন্মোচন করেছেন। বিশেষ করে ‘বেহাদ’ ধারাবাহিকের মানসিকভাবে জটিল চরিত্র মায়া তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যায় এবং প্রচলিত নায়িকার গণ্ডি ভেঙে নেতিবাচক ছোঁয়াযুক্ত চরিত্রেও তিনি দর্শকদের মুগ্ধ করেন। এই সাফল্যের জন্য তিনি একাধিক ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি ও ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও জেনিফার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘কোড এম’-এ সেনা কর্মকর্তা মেজর মনিকা মেহরার চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ান। এছাড়া ‘রেইজিংহানি ভার্সেস রেইজিংহানি’ সিরিজেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়েও জেনিফার অতীতে আলোচনায় ছিলেন। ২০১২ সালে তিনি সহ-অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন, কিন্তু মাত্র দুই বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে, যা ভারতীয় টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা ছিল। বিচ্ছেদের পর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি, বরং মনোযোগ দিয়েছেন ক্যারিয়ারের দিকে। তাই এবারের বিয়ের খবর অনেকের কাছেই ছিল বড় চমক।

জনপ্রিয় সংবাদ

চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মসজিদের স্থান পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের

সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়াম ইসলামাইলকে বিয়ে করলেন অভিনেত্রী জেনিফার

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬