লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক

ভারতীয় অভিনেতা ও কৌতুকশিল্পী কাঞ্চন মল্লিক আবারও বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন। শনিবার (২৫ জুলাই) তার স্ত্রী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দম্পতির এটি দ্বিতীয় সন্তান। শ্রীময়ী জানিয়েছেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রীময়ী বলেন, "আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।" সন্তান জন্মের এই সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই তারকা দম্পতি শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। কাঞ্চন মল্লিক বলেন, "প্রচুর ফোন পাচ্ছি। আমরা খুব খুশি ও আনন্দিত।"

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি পোস্ট করে তারা লিখেছেন, "আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। আমরা তিন থেকে চার হলাম। জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। কৃষিভকে পরিবারে স্বাগত।" এর আগে ২০২৪ সালের ২ নভেম্বর তাদের প্রথম সন্তান কন্যা কৃষভির জন্ম হয়েছিল। প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের আগমনের খবরটিও এই দম্পতি গোপনেই রেখেছিলেন।

ব্যক্তিগত জীবনে ৫৬ বছর বয়সী কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে তার প্রায় সাড়ে সাত বছরের সংসারের ইতি ঘটে। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২৩ সালের ১০ জানুয়ারি সেই ৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। ওই সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয় সংসার ভাঙার পর কাঞ্চন মল্লিক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র নিন্দা

৫৬ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬