লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজের ইচ্ছা থাকলেও এবারই প্রথম সেই সুযোগটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

কলকাতা থেকে মুঠোফোনে মধুমিতা জানান, সিনেমাটির গল্প এবং তার চরিত্রটি জানার পরই তিনি কাজটির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল; কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’

‘গুলশানের চামেলি’ সিনেমাটি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো গল্প আবর্তিত হবে একজন নারী চরিত্রকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন মধুমিতা। তবে শুটিংয়ের সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘মাঝে তিন-চার মাসের একটা টাইমলাইন রয়েছে। এখানে আর কে কে অভিনয় করছেন, সেটাও এখনো জানি না।’

বাংলাদেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মধুমিতা বলেন, ‘কলকাতার বাইরে বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে আমার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই সেটা অনুভব করেছি। আজ আমি যতটুকু ভালোবাসা পেয়েছি, তার বড় একটি অংশই বাংলাদেশি দর্শকদের কাছ থেকে।’ তিনি নিয়মিত বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা দেখেন জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’র কথা উল্লেখ করেন। এছাড়া মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং চঞ্চল চৌধুরী ও শাকিব খানের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে মধুমিতা বাংলাদেশের দর্শকদের প্রশংসা পেয়েছিলেন। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন মধুমিতা সরকার

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬