লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে আইনজীবী একাদশকে হারিয়ে সাংবাদিক একাদশের দাপুটে জয়

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক একাদশ ও আইনজীবী একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি, সৈয়দপুর-এর আয়োজনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে সাংবাদিক একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দিলেও পুরো মাঠের নিয়ন্ত্রণ ছিল সাংবাদিক একাদশের হাতে। একের পর এক ধারাবাহিক আক্রমণে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে জয় নিশ্চিত করে।

ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে সাংবাদিক একাদশের খেলোয়াড় মিজান মহসিন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেও, বাকি ১০ জন খেলোয়াড় নিয়ে তারা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন অব্যাহত রাখে। এই প্রীতি ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে আইনজীবী, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আইনজীবী একাদশের হয়ে নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী গোলাম রব্বানী, সামিউল, জাভেদ রুভেলসহ অন্যান্যরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিক একাদশে সৈয়দপুরের জসিম উদ্দিন, এম আর আলম ঝন্টু, শওকত হায়াত শাহ, খোকন, নওশাদ আনসারী, আমির, মোমিন, মোকাররম, তৌসিফ, হিরু, রাজু, জাহাঙ্গির ও বাসুদেবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা খেলেন।

আয়োজক স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির পৃষ্ঠপোষক ও সাংবাদিক জসিম উদ্দিন জানান, পেশাগত সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাই ছিল এই ম্যাচের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, এর আগে গত মাসে সাংবাদিক একাদশ ও পুলিশ প্রশাসনের মধ্যে অনুরূপ একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

সৈয়দপুরে আইনজীবী একাদশকে হারিয়ে সাংবাদিক একাদশের দাপুটে জয়

প্রকাশিত হয়েছে: ০২:১৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬