লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে জোটটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে দলটি বিরত থাকবে। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর প্রয়োজনে কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে, বিষয়টি বিবেচনা করার সুযোগ খোলা রেখেছে দলটি।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১১ দলীয় এই ঐক্য মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই জোটের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে গেছে। যদিও নির্বাচন পরবর্তী সময়েও জোটের কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল, তবে এখন থেকে তারা সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল যে, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দল বা নেতাদের নাম ব্যবহার না করা হয়।

ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯টায় কেন্দ্রীয় মজলিশে শূরার তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং অধিবেশন পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অধিবেশনে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও মুফতি আবুল হাসান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও মজলিসে শূরার সদস্যরা এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিত হয়েছে: ০৯:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬