লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে মাগুরা পৌরসভার কাশীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসান।

মঙ্গলবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাশীনাথপুর এলাকার শাহিন আলমের বাড়িতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, আটক মো. শাহিন আলমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আগে ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা করা কঠিন: তথ্য উপদেষ্টা

মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬