লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে কৃষিজমিতে মিলল ৫টি ল্যান্ডমাইন সদৃশ বক্স

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে একটি ফসলি জমি থেকে ল্যান্ডমাইনের খালি বক্স সদৃশ পাঁচটি ধাতব বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকরা মাটির নিচে এগুলো দেখতে পান এবং থানায় খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাদা মালিথা নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। ওই সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু তার নজরে আসে। পরে সেখানে আরও খোঁড়াখুঁড়ি করা হলে একে একে পাঁচটি ল্যান্ডমাইনের খালি বক্সের মতো বস্তু বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গাংনী থানায় সংবাদ পাঠান এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো আসলেই ল্যান্ডমাইন কি না এবং সচল আছে কি না, তা পরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

প্রদর্শনীতে মুজিব থাকলেও নেই জিয়া: জামায়াত আমিরের ব্যাখ্যা ও রিজভীর প্রশ্ন

গাংনীতে কৃষিজমিতে মিলল ৫টি ল্যান্ডমাইন সদৃশ বক্স

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬