লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর: নিহতদের স্মরণে দোয়া ও কর্মসূচি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই)। এই শোকাবহ দিনটিকে সামনে রেখে সোমবার সকালে প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাসসহ ১৬টি শাখায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় অংশ নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, শিক্ষার্থীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করতে এবং আহতদের প্রতি সংহতি জানাতে সমবেত হয়েছে। তিনি জানান, নিহতদের শ্রদ্ধা জানাতে দুই দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে আগামীকাল দুর্ঘটনাস্থলটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে স্কাউট ও রোভার সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন এবং নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া দোয়া, এক মিনিট নীরবতা পালন এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নিহতদের ছবি ও বন্ধুদের লেখা স্মৃতিকথা প্রদর্শন করা হবে। আয়োজনে অভিভাবকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মরণসভায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাস জানায়, গত বছরের ২১ জুলাই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর সে ও তার সহপাঠীরা একটি কক্ষে আটকা পড়েছিল। সে সময় চারদিকে আগুন, ধোঁয়া ও আহত বন্ধুদের আর্তনাদে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষকদের সাহসিকতায় লোহার গ্রিল ভেঙে উদ্ধারের চেষ্টার কথা স্মরণ করে সে বলে, উদ্ধারকারীদের ইশারায় তারা শেষ পর্যন্ত নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে সহপাঠীদের হারানোর বেদনা সে কখনোই ভুলতে পারবে না বলে জানায়।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মোট ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জনই ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও এই দুর্ঘটনায় প্রাণ হারান। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আহতদের অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে এমপির সামনেই সাঁকো ভেঙে নদীতে পড়লেন নেতাকর্মীরা

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর: নিহতদের স্মরণে দোয়া ও কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬