লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। এই দুটি অবস্থান বিপরীতমুখী হয়ে যায়।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে সংসদে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন যে বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণেই রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল, কিন্তু পরে বিরোধী দলের উপনেতা জানান যে তারা এই কমিটিতে অংশ নিতে চান না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তিনি বলেন, সেই আলোচনায় প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু বিরোধী দল তখন তা নিতে রাজি হয়নি।

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুলস ২২৬ অনুযায়ী পাঁচজন সদস্যের জায়গা বিরোধী দলের জন্য রাখা হয়েছে। এছাড়া সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদেরও কমিটিতে রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে হয়েছে। কমিটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এডিটরস, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যোদ্ধাদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন তৈরি করবে। এরপর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে।

তিনি বিরোধী দলকে পুনরায় আহ্বান জানিয়ে বলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন, আপনাদের বক্তব্য লিপিবদ্ধ করা হবে এবং জাতি তা জানবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল, তবে তা বাস্তবায়নের জন্য আগে সংবিধান সংশোধন প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, সব দাবি মানতে হবে তারপরও কমিটিতে আসবো না—এটি সহযোগিতা নয়। আপনারা অংশগ্রহণ করলে আমরা স্বাগত জানাব, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান বিধান অনুসারেই কার্যক্রম চলবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে স্থবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা সেবা

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬