লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুন বিজলানির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

বলিউড পাড়ায় ফের নতুন গুঞ্জনকে কেন্দ্র করে চর্চা তুঙ্গে। গত মে মাসে সুরজ নাম্বিয়ারের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার নতুন করে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি রেস্তোরাঁ থেকে টেলিভিশন অভিনেতা ও তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন বিজলানির সঙ্গে মৌনী রায়ের বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা মন্তব্য শুরু করেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওর জেরে অনেকেই মৌনী ও অর্জুনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করতে শুরু করেন। যদিও মৌনী রায় বিষয়টিকে সরাসরি অস্বীকার করে অর্জুনকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন। কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার বিষয়টিকেই অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন বলে মনে করছেন তারা।

এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন বিজলানি। তিনি সামাজিক মাধ্যমে এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অর্জুন বলেন, ১৫ বছরের বন্ধুত্ব হঠাৎ করে প্রেমে রূপ নিতে পারে না। তিনি আরও যোগ করেন, চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে মানুষের ভাবমূর্তি নষ্ট করার এই প্রবণতা অত্যন্ত হতাশাজনক।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তীব্র নিন্দা

অর্জুন বিজলানির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬