লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকটে শিবচরবাসীর পাশে এমপি হানজালা

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরেও। দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে শিবচরবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে এমপি হানজালা বলেন, সারা দেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে এবং এই সমস্যার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেন, শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।

তিনি আরও উল্লেখ করেন যে, এটি কেবল শিবচরের সমস্যা নয়, বরং দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমপি হানজালা বলেন, মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। বিশেষ করে ঘরে শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষ থাকলে বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় তার টিম প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষ স্বস্তি ফিরে পাবে। পরিশেষে তিনি শিবচরবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের

বিদ্যুৎ সংকটে শিবচরবাসীর পাশে এমপি হানজালা

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬